লোড হচ্ছে...
সর্বশেষ আপডেট: July 9, 2026
SayNeed-এ আপনাকে স্বাগতম!
যখন আমরা SayNeed তৈরির স্বপ্ন দেখি, তখন আমাদের লক্ষ্য ছিল খুব সাধারণ—মানুষের দৈনন্দিন জীবনের সব প্রয়োজনগুলো এক ছাদের নিচে নিয়ে আসা। একটি প্ল্যাটফর্ম যেখানে আপনি নিশ্চিন্তে পণ্য কিনতে পারবেন, প্রফেশনাল সেবা নিতে পারবেন এবং জব মার্কেটপ্লেসের মাধ্যমে নিজের ক্যারিয়ার গড়তে পারবেন।
প্রযুক্তির এই যুগে এসেও আমরা দেখেছি মানুষ বিভিন্ন সার্ভিসের জন্য আলাদা আলাদা অ্যাপ বা ওয়েবসাইটে গিয়ে ভোগান্তির শিকার হয়। আমরা এই সমস্যার সমাধান করতে চেয়েছি। আমাদের বিশ্বাস, প্রযুক্তি হওয়া উচিত সহজ, নিরাপদ এবং সবার জন্য উন্মুক্ত।
আমরা শুধু একটি মার্কেটপ্লেস তৈরি করিনি, আমরা এমন একটি কমিউনিটি গড়তে চাই যেখানে প্রতিটি গ্রাহক, বিক্রেতা এবং সেবাদানকারী একে অপরের প্রতি আস্থাশীল। আপনাদের এই আস্থাই আমাদের এগিয়ে যাওয়ার মূল প্রেরণা। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।
আপনাদের বিশ্বস্ত,
নিরব দেওয়ান
ফাউন্ডার ও সিইও, SayNeed